সোনারগাঁয়ে পিকআপে করে গরু-ছাগল চুরি, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পিকআপে করে গরু-ছাগল চুরি, আটক ২
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



সোনারগাঁয়ে পিকআপে করে গরু-ছাগল চুরি, আটক ২

সোনারগাঁয়ে চুরি হওয়া গরু ও ছাগলবাহী একটি পিকআপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন বন্দর থানার মৃত আলী আজগরের ছেলে মো. মামুন (৪০) এবং মৃত সিরাজ হোসেনের ছেলে মো. কামাল হোসেন (২৮)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় উপজেলার তালতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পিকআপ ভ্যানে থাকা ১টি গুরু, ৪টি ছাগল উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. আবদুল বারী লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ‍সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মহজমপুর এলাকায় গরু ও ছাগলবাহী একটি পিকাআপ রাস্তায় ডিউটিরত পুলিশ দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে পুলিশ ধাওয়া দিয়ে পিকআপটি থামায়। এসময় জিজ্ঞাসাবাদে পিকআপে থাকা দুইজন গরু ও ছাগলগুলো চুরি করে আনার কথা স্বীকার করে। পরে পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে গরু ও ছাগলবাহী পিকআপটি জব্দ করে। দুপুরে আটক যুবকদের আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৩   ৭২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ