নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম আর নেই
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম আর নেই

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও উত্তরা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আকরাম (৮৫) আর নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই এমপির মৃত্যুতে তার ভাতিজা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এস. এম আকরামের প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার সকালে ১০ টায় নারায়ণগঞ্জের থানারপুকুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় জানাজা জোহর নামাজের পর নারায়ণগঞ্জের আলিনগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এস এম আকরাম সরকারি চাকরি ছেড়ে (অতিরিক্ত সচিব) ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মনোনিত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের অন্য একটি আসন থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও পরে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়।

৩০ অক্টোবর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচনে কাজ করেন। উপনির্বাচনে ২৫ মে ২০১৪ সালে উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ে পরাজিত হন। এর পর নাগরিক ঐক্যে যোগদেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ২১:০৫:০৪   ৫২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী
সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ