দেশি জাতের গরুর উৎপাদনশীলতা বাড়ানোর গুরুত্বারোপ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশি জাতের গরুর উৎপাদনশীলতা বাড়ানোর গুরুত্বারোপ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



দেশি জাতের গরুর উৎপাদনশীলতা বাড়ানোর গুরুত্বারোপ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

দেশি গরুর জাত সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বাংলাদেশে দেশি গরুর জাতগুলো দীর্ঘ সময় ধরে নিজস্ব পরিবেশের সাথে খাপখাইয়ে টিকে আছে। তাই স্থানীয় গরুর জাতগুলোর অনন্য জেনেটিক বৈশিষ্ট্য ভবিষ্যতের টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের জন্য একটি মূল্যবান সম্পদ।

আজ রাজধানীর একটি হোটেলে ‘Scaling-up Livestock Climate Actions to Enhance Nationally Determined Contributions–Phase II’-শীর্ষক জাতীয় স্টেকহোল্ডার ভ্যালিডেশন কর্মশালায় উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা স্থানীয় জলবায়ু সহনশীল দেশি জাতের গবাদিপশুর সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, কেবল শংকর জাতের দিকে ঝুঁকলে ভবিষ্যৎ ঝুঁকির আশঙ্কা বাড়তে পারে। তাই দেশি জাত সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ, আবহাওয়াজনিত অনিশ্চয়তা ও উৎপাদন ব্যাহত হওয়া—এ বিষয়গুলো এখন মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে আসছে। তাই কপ-৩১ এ বাংলাদেশি গবেষক, বিজ্ঞানী, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের বৈশ্বিক আলোচনায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলোর খাদ্যাভ্যাস ও জীবনধারা বিপুল পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নির্গমনের জন্য দায়ী। জলবায়ু ঝুঁকিপ্রবণ দেশ হয়েও বাংলাদেশকে অনেক সময় অন্যায়ভাবে দোষারোপ করা হয়, কারণ বাংলাদেশের জন্য সেক্টরভিত্তিক সুনির্দিষ্ট তথ্য এবং পরিমাপ, প্রতিবেদন ও যাচাইকরণ ব্যবস্থা সেভাবে প্রতিষ্ঠিত নয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসবে বক্তৃতা করেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-এর প্রতিনিধি Jiaoqun Shi, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:৫৫   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরে ৩০ বছরের অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান: জরিমানা ও মুচলেকা
সদরপুরে পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জেলেদের জরিমানা
ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে জরিমানা ও ম্যানেজারের কারাদণ্ড
সরিষাবাড়ীতে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা
‎নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ