অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত

অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রাজনীতি করে না। তাই কেউ নির্বাচনও করবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, কেউ নির্বাচন করতে চাইলে উপদেষ্টা থেকে বেরিয়ে রাজনৈতিক দলে যেতে হবে। ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না।

উপদেষ্টা বলেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা রয়েছে সেটি কীভাবে সমাধান হবে এটা একটা বিষয়। তবে এখনো এ বিষয়ে হাত দেবে না বর্তমান সরকার।

এর আগে বেলা ১১টায় তামাবিল স্থলবন্দরে পৌঁছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি স্থলবন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫৩   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী
সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ