মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » খুলনা » মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম।

জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে আজ শনিবার তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান।

তারা স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বন বিভাগ আরো জানায়, জাহিদুল ইসলাম আগে থেকেও বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন। এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।

বাংলাদেশ সময়: ২২:৩৪:২১   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ