লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪



লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২

জেলায় ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেফতার করছে পুলিশ।

রোববার ভোররাত ৪ টার দিকে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন নিষিদ্ধ সাবেক ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারী কলেজের সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়ার পিএস ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা, কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা-মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা স্বপনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে স্বপন কলেজ শিক্ষাথী সাদ আল আফনান হত্যা মামলার এজাহারভূক্ত আসামী ছিলেন । দুইজনকে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামী করা হয় ।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৩   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ