ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে।” তিনি সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক মদিনা মসজিদস্থ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “তোমরা পড়ালেখা করবে জ্ঞান অর্জন করার জন্য, তবে যদি সেই অর্জিত জ্ঞান ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে ব্যবহার করো, তাহলে সেটা তোমার জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে।” তিনি অভিভাবকদেরও পরামর্শ দেন, “সন্তান সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের দিকে খেয়াল রাখতে হবে।”

গিয়াসউদ্দিন আরো বলেন, “আমরা দোয়া করি, তোমরা পড়ালেখার মাধ্যমে সুযোগ্য নাগরিক হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে, দেশ ও জনগণের সেবায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং জীবনে সফলতা অর্জন করবে।”

প্রধান অতিথির বক্তব্যের পর, গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হালিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন, আবুল কাশেম, এবায়দুল হক, মোক্তার হোসেন ও ইসমাইল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪৬   ৩৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ