সিলেট সীমান্তের ওপারে ১৩ বাংলাদেশি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট সীমান্তের ওপারে ১৩ বাংলাদেশি আটক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪



সিলেট সীমান্তের ওপারে ১৩ বাংলাদেশি আটক

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৩ জন সীমান্তের ওপারে ভারতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ১৩ জন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।

রোববার (২২ ডিসেম্বর) রাতে সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। পরে সে দেশের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তবে এ বিষয়ে আটকদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়নি।

সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে সিলেটের তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকায় ওপারে অবৈধভাবে অবস্থানকালে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে পরদিন (২৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পুলিশের মাধ্যমে তাদরে কারাগারে পাঠানো হয়।

এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সময় সংবাদ জানান, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। এর মধ্যে একজন গোয়াইনঘাটের ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার। তবে অফিসিয়ালি কেউ কিছু আমাদের জানায়নি। ফলে আটকদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৪০   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ