আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন কর্নেল ইন্তেখাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন কর্নেল ইন্তেখাব
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন কর্নেল ইন্তেখাব

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এটা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সেনা সদরের কর্নেল-স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

কর্নেল ইন্তেখাব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। আমরা এবং বিভিন্ন বাহিনী একসঙ্গে কাজ করছি। সম্পূর্ণ নির্মূল করা যাবে কি না জানি না, তবে এটা সহনশীল মাত্রায় রাখা সম্ভব।’

বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর মেয়াদ নিয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে, সেটা সরকার নির্ধারণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি, আমরা কোনো চাপ অনুভব করছি না।’

রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে কর্নেল ইন্তেখাব বলেন, ‘সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখছি না। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর রয়েছি।’

সচিবালয়ে আগুনের ঘটনার বিস্তারিত পাননি জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘তবে কেপিআইর নিরাপত্তা আমাদের দায়িত্ব। এটা নিয়ে আগে থেকেই কাজ করছি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কি না এটা তদন্ত হলে বলা যাবে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, তারা তাৎক্ষণিক সেখানে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।’

বান্দরবানের লামায় আগুনের ঘটনা জমিজমা সংক্রান্ত। এটা কারা ঘটিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কর্নেল ইন্তেখাব।

চাঁদাবাজি নিয়ে তিনি বেলন, ‘এ নিয়ে ডিএমপির বাইরে আমাদের আলাদা কোনো তালিকা হয়নি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সেই তালিকার ভিত্তিতেই কাজ করছি।’

বাংলাদেশ সময়: ১৫:২৫:৪০   ২৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী
এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
স্পীকারের সাথে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
বেসরকারী সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ
আলফাডাঙ্গার ফলিয়া বাজারে আগুনের লেলিহান শিখায় ছাই ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ