ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না

প্রথম পাতা » খুলনা » ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারত সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছেন। আপনাদের প্রতিবেশী হিসেবে আমরা সম্মান করি। আপনারাও আমাদের সম্মান করুন।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছায় গদাইপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিল্লি বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসররা বলে অভিযোগ করেন জামায়াতের আমীর। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, তিনি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবাদাসী। এ জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে জনগণকে বন্দি করতে চেয়েছিলেন। আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে।

এ সময় তিনি বিডিআর হত্যাসহ সকল হত্যা ও গুমের বিচার দাবি করেন। সকল দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরও বিচার দাবি করেন। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নেতৃত্ব যুব সমাজের হাতে তুলে দেয়ারও আহ্বান জানান।

পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে সকাল আটটায় ডুমুরিয়ার আঠারো মাইলে পথ সভায় বক্তব্য দেন জামায়াতে আমীর। দুপুরে কয়রায় কর্মী সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩২   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ