জামায়াত-শিবিরকে পুরনো শকুন ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত-শিবিরকে পুরনো শকুন ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



জামায়াত-শিবিরকে পুরনো শকুন ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ গেল বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত-শিবিরকে পুরনো শকুন ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর শাপলা চত্বর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াহেদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এটিএম আজম খান।

একইসঙ্গে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান বলেন, আব্দুল ওয়াহেদের এমন বক্তব্য মনগড়া, উদ্দেশ্য প্রণোদিত। জামায়াত শিবিরের নেতাকর্মীরা মামলা, হামলা, জেল-জুলুম উপেক্ষা করে জনগণের ভোটাধিকার ও মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতের এই ভূমিকায় ঈর্ষান্বিত হয়ে আব্দুল ওয়াহেদ এই কথা বলেছেন।

তিনি বলেন, শুধু জামায়াত শিবিরকে নয় ২৪-এর আন্দোলন নিয়েও কটাক্ষ করেছেন। তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

উল্লেখ্য, গেল বিজয় দিবসের এক অনুষ্ঠানে জামায়াত-শিবিরকে পুরনো শকুন ব্যঙ্গ করেন রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ।

বাংলাদেশ সময়: ১৬:০২:১২   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
ঝালকাঠিতে ৩১ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে : তিতুমীর
সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী
জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না : মৎস্য প্রতিমন্ত্রী
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ