সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

গতকাল রোববার দুপুরে খুলনার দাকোপ উপজেলার শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের রেখে বনের গভীরে পালিয়ে যায় দস্যুরা।

সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

উদ্ধার জেলেরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১০ অক্টোবর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা মুক্তিপণের জন্য ওই ৪ জেলেকে জিম্মি করে। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের ওপর নির্যাতনও চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দাকোপের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় সম্রাট বাহিনীর অবস্থান শনাক্ত করে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান।

পরে গতকাল রোববার দুপুর ২টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনের বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন ‘রেস্টোর পিস ইন সুন্দরবন’ এবং অপারেশন ‘ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান চলছে।

এসব অভিযানের মাধ্যমে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫১   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ