সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার

সাভারে বন্ধ থাকা টোটাল মিক্সড রেশন (টিএমআর) কারখানা চালুর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের টিএমআর কারখানা পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন যাবত লোকবলের অভাবে টিএমআর কারখানাটি বন্ধ রয়েছে। তবে আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কারখানাটি পরিদর্শনে আসেন। পরে কারখানাটির ভেতর স্থাপনা ও বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন তিনি। এরপর মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে জানতে চান কী কারণে বন্ধ রয়েছে কারখানাটি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, কারখানাটি মূলত দীর্ঘদিন জনবলের অভাবে বন্ধ রয়েছে। তবে আজ সকালে উপদেষ্টা মহোদয় এটি চালু করার জন্য আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক যত দ্রুত সম্ভব কারখানাটি চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:৫২   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবসে শ্রমিক সুরক্ষা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
মে দিবসে সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ