মারা গেলেন অলিভিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেলেন অলিভিয়া
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



মারা গেলেন অলিভিয়া

রুপালি পর্দার প্রথম ‘জুলিয়েট’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৬৮ সালে মাত্র ১৫ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন অলিভিয়া। তার প্রথম ছবি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। এ ছবি দিয়েই বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি। সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন।

অস্কারে সিনেমাটি সেরা সিনেমার তকমা পায়। তবে সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে মনোনীত হলেও পুরস্কার জেতেন সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে।

উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অবলম্বনে এ সিনেমায় অলিভিয়ার সঙ্গে রোমিওর অভিনয় করেন ১৬ বছর বয়সী লিওনার্ড হোয়াইটিং। পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলির এ সিনেমায় বাধ্য হয়ে সাহসী দৃশ্যেও অভিনয় করেছিলেন অলিভিয়া ও হোয়াইটিং। পরে অবশ্য প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে একটি মামলাও করেন এ দুই তারকা।

মঞ্চ দিয়ে অভিনয় জীবন শুরু করলেও অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন অলিভিয়া। কাজ করেছেন অস্ট্রেলিয়া ও জাপানি সিনেমায়। জীবনের শেষ দিকে জনপ্রিয় ভিডিও গেমগুলোতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন। তবে স্তন ক্যানসারের কাছে লড়াইয়ে হেরে গিয়ে হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমান ব্রিটিশ এ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৭   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ