শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৬ জন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৬ জন নিহত
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৬ জন নিহত

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসান ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হসপিটালে ভর্তি নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (২৬), কামরুজ্জামান বাবু (২৩), মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) ও নিনা রানী (৪৫)।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস এবং সিএনজি আটক করে শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদল আলম বলেন, ঘটনাস্থল থেকে ঘতক বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩৭   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন
আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ