সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল।

২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তানজিন তিশা জানান, ২০২৪ সালে তিনি অনেক ভালো জিনিস দেখার পাশাপাশি খারাপ জিনিসও দেখেছে।

বিদায় ২০২৪ উল্লেখ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিদায় ২০২৪ এই বছর আমি অনেক ভালো জিনিস দেখেছি, খারাপ জিনিসও দেখেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় এই বছর আমাকে আরও দৃঢ় করেছে। সৎ থাকুন, সময় পরিবর্তন হবে।’

শেয়ার করা পোস্টের ছবিতে দেখা যায়, এমব্রয়ডারি করা সিল্কের শাড়িতে তিশাকে বেশ মানিয়েছে। হাতে ও গলায় সাদা পুথির কারুকাজ করা মালার পাশাপাশি চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে।

কমেন্ট বক্সে অভিনেত্রীর শাড়ি পরা লুক দেখে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর নতুন বছরের শুভেচ্ছা রইলো।’ রাজু হাসান নামে আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ আপু সুন্দরী।’

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৮   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ