কার্টার ছিলেন ‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বৈশ্বিক শান্তিপ্রণেতা’ : ফিলিস্তিনি প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » কার্টার ছিলেন ‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বৈশ্বিক শান্তিপ্রণেতা’ : ফিলিস্তিনি প্রেসিডেন্ট
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



কার্টার ছিলেন ‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বৈশ্বিক শান্তিপ্রণেতা’ : ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার বলেছেন, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ছিলেন একজন ‘অসাধারণ রাষ্ট্রনায়ক ও বিশ্ব শান্তির কারিগর’, যিনি মধ্যপ্রাচ্যে একটি সমাধান অর্জনে কাজ করেছিলেন।

ফিলিস্তিনির সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে রামাল্লা থেকে এএফপি এ খবর জানায়।

আব্বাসকে উদ্ধৃত করে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ‘আমরা একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ও বিশ্ব শান্তির কারিগরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

তিনি প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদানকারী হিসেবে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পক্ষ সমর্থনে অক্লান্ত পরিশ্রম করেছেন।’

বাংলাদেশ সময়: ১৭:১১:৫৬   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ