শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে

নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। এ বছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও, বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

আজ সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ও মাদরাসায় একযোগে বই দেওয়া হয়। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে অংশ নেন তিনি।

শিক্ষকরা জানান, গত বছরের মত এবার বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিদ্যালয়ের নিজ নিজ শ্রেণির শিক্ষকরা তাদের ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে নিজ দায়িত্বে বই বিতরণ করবেন।

অগ্রগামী স্কুলের আষ্টম শ্রেণির শিক্ষার্থী হাবিবা জান্নাত বলেন,‘সপ্তম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম নতুন বইয়ের। নতুন বছরে নতুন বই পেয়ে খুশি আমরা। নতুন বই পেয়ে আরো ভালো করে পড়ালেখা করতে চাই।’

সিলটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান,এ বছর বই উৎসব হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে।

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো.আব্দুল ওয়াদুদ জানান, সিলেটের দুইটি উপজেলা বাদে সবকটি উপজেলার শিক্ষার্থীদের আজ বই দেওয়া হয়েছে। শিগগিরই সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:১৮   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
শহিদুল ইসলাম বাবুলের ভিডিওর পরে ‎ফরিদপুর সদরপুর বাইশরশি জমিদার বাড়িটি সংরক্ষণের উদ্যোগ
কালকিনিতে সাংবাদিক ভাতিজা শাহ‌রিয়ার গোল্ডেন জিপিএ-৫ অর্জন
কালকিনি ও ডাসারে এইচএসসি পরীক্ষার ফল: শীর্ষে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ