শেখ হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



শেখ হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বার্তা দেন তিনি।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে।

জবাবে তিনি বলেন, দেখুন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাবো।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৩০   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ