নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। দিন যতোই যাচ্ছে বাড়ছে শীত। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২ দিনের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে আসার সঙ্গে আজ হালকা কুয়াশা এবং আকাশ মেঘলা থাকার পাশাপাশি হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং হালকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস এবং কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারপাশ। কনকনে শীতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। আজ এখনও দেখা মেলেনি সূর্যের।

নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলকার দিনমজুর নাসিম হোসেন বলেন, কয়েকদিন থেকে ঠান্ডা অনেক বেশি। কনকনে ঠান্ডায় হাত-পা কাঁপছে। পেটের জন্য কষ্ট হলেও সকাল সকাল কাজে বের হতে হয়।

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন ঢাকা পোস্টকে বলেন, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কম। আকাশে হালকা মেঘ থাকায় সূর্যের সেভাবে দেখা মিলছে না। মেঘ এবং বাতাস থাকার কারণে শীতের প্রকোপ বেশি। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:১৮   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ