ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ জানিয়েছে, নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে তারা পালিয়ে এসেছেন।

বুধবার (১ জানুয়ারি) উপজেলার পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে আটটি শিশু, ছয়জন পুরুষ ও ছয়জন নারী আছেন।

আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প জানান, বুধবার দুপুরে ২০ রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তারা নোয়াখালীর ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছেন। পরে স্থানীয়রা তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। আমরা তাদের আইনি প্রক্রিয়া শেষে ভাসানচর আশ্রয় শিবিরে পাঠিয়ে দেব।

প্রসঙ্গত, গত বছরের ১৯ ডিসেম্বর আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা আরও ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩২   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ