আবাহনীকে আটকাল ফর্টিজ, ব্রাদার্সের বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » আবাহনীকে আটকাল ফর্টিজ, ব্রাদার্সের বড় জয়
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



আবাহনীকে আটকাল ফর্টিজ, ব্রাদার্সের বড় জয়

বিদেশি ফুটবলার ছাড়াই ঢাকা আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুর্দান্ত খেলছিল। পাঁচ ম্যাচের মধ্যে এক ম্যাচ হেরেছিল কোচ মারুফুল হকের দল। আজ (শুক্রবার) ষষ্ঠ রাউন্ডে এসে আবার পয়েন্ট হারাল আবাহনী। গোলশূন্য ড্র করেছে ফর্টিজ এফসির সঙ্গে। আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে।

আজকের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের সুযোগ হাতছাড়া করেছে আবাহনী লিমিটেড। পারেনি ফর্টিজ এফসিকে হারাতে। উল্টো তাদের প্রতিপক্ষ বেশি সুযোগ পেয়ে তিন পয়েন্ট না পাওয়ার আফসোস করেছে। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে। আবাহনী ৬ খেলায় ৪ জয় এবং এক ড্রয়ের পরও ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ফর্টিজ তৃতীয় ড্রতে ৭ পয়েন্টে ষষ্ঠ স্থানে।

শুক্রবার কিংস অ্যারেনায় আবাহনীর বিপক্ষে দাপট বেশি ছিল ফর্টিজের। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও তারা গোল করতে পারেনি। আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা আজও বেশ কয়েকটি ভালো সেভ করেছেন।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই ফর্টিজ গোল মিস করে। মোহাম্মদ আব্দুল্লাহর জোরালো শট মিতুল মারমা কর্নারের বিনিময়ে দারুণ সেভ করেন। ৪১ মিনিটেও ফর্টিজের প্রতিপক্ষ হয়ে দাড়ান মিতুল। জয়ের ক্রসে আব্দুল্লাহ বক্সে ঢুকে জোরালো শট নিলেও মিতুল সেই যাত্রায় বাঁচিয়ে দেন আবাহনীকে। ৬৭ মিনিটে আবাহনীর মাহাদি ইউসুফের বক্সের বাইরে থেকে নেওয়া শট ফর্টিজ গোলরক্ষক সেভ করেন। ৫ মিনিট পর গোলের সুযোগ হাতছাড়া করেন ফর্টিজের বদলি খেলোয়াড় শওকত হোসেনও।

মুন্সীগঞ্জে দিনের আরেক ম্যাচে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। মোস্তফা, চিক সেনে ও সাজ্জাদ একটি করে গোল করেন। ব্রাদার্স ইউনিয়ন ৬ ম্যাচে চার জয়ে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলে চারে। ইয়ংমেন্স তিন পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ২১:৫০:০৫   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ