যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, দুই দিনে নিহত ১৩৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, দুই দিনে নিহত ১৩৮
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, দুই দিনে নিহত ১৩৮

কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। শরণার্থী শিবির লক্ষ্য করে ভয়াবহ হামলায় এক দিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার উপত্যকাজুড়ে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। আর বৃহস্পতিবার নিহত হন ৭৭ ফিলিস্তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার পর গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রায় ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, দুই দিনে নিহত ১৩৮
ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই নেই গাজার বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনোমতে সচল থাকা হাসপাতালগুলোতে। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা।

শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াইদাসহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের ৪০টি অবস্থানকে লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে। বাসিন্দাদের ক্ষতি কমাতে চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের। যদিও এমন কথা অস্বীকার করেছে হামাস।
গাজায় ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক গাজার স্বাস্থ্যসেবা খাতকে ‘ধ্বংস’ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ।

এদিকে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় গাজার বাসিন্দাদের সমর্থনে র‌্যালি করেছেন লাখো মানুষ। র‌্যালি চলাকালীন সবার উদ্দেশে বক্তব্য দেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। তিনি জানান, ইসরাইলে দুটি অভিযান চালিয়েছে হুতিরা। এসময় আন্দোলনকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকাও।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৬   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ