নতুন বাংলাদেশের কারিগর তরুণ সমাজ : যুব ও ক্রীড়া সচিব

প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন বাংলাদেশের কারিগর তরুণ সমাজ : যুব ও ক্রীড়া সচিব
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



নতুন বাংলাদেশের কারিগর তরুণ সমাজ : যুব ও ক্রীড়া সচিব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, নতুন বাংলাদেশের কারিগর তরুণ সমাজ। আজকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের মাধ্যমেই পেয়েছি নতুন বাংলাদেশ। আগামী দিনে তরুণ সমাজকে এগিয়ে নিতে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। তরুণদের ক্রীড়ামুখী করতে হবে। ক্ষুধা, দারিদ্রমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারুণরাই আগামীর নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজালুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শেখ মো. জোবায়েদ হোসেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা প্রমুখ।

এর আগে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৫   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ