গোবিন্দর ৩৭ বছরের সংসারে ভাঙনের সুর!

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোবিন্দর ৩৭ বছরের সংসারে ভাঙনের সুর!
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



গোবিন্দর ৩৭ বছরের সংসারে ভাঙনের সুর!

বলিউডের কমেডি আর ড্যান্সিং স্টার বললে গোবিন্দর নামই সবার আগে আসে। বর্তমানে সেই আগের মতো আর কোমর দোলাতে দেখা যায় না তাকে। স্ত্রী-সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল অভিনেতার। কিন্তু হঠাৎই ছন্দপতনের ছায়া টের পাওয়া গেল তার স্ত্রী সুনীতা আহুজার কথাই। তাহলে কী এক ছাদের নিচে আর থাকছেন না তারা? সেই আভাস নিয়ে চর্চা বলিউড অন্দরে।

দাম্পত্য জীবনে দীর্ঘ ৩৭ বছরের পথচলা অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। সুনীতার বয়স যখন ১৮ তখন গোবিন্দর গলায় মালা দিয়েছেলেন তিনি।

হিসাবের গড়মিল টের পাওয়া যায় সম্প্রতি সুনীতার এক সাক্ষাত্‍কারে। গোবিন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগামী জীবনে সে যেন আমার স্বামী না হয়।’

সেই সাক্ষাৎকারে সুনীতা আরও বলেন, ‘আমাদের দুটি বাড়ি আছে, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে। আমি এবং আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি, গোবিন্দ বাংলোয় থাকেন। সে যখন তার কাজের জন্য দেরি করে, তখন আমাদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয়।’

তিনি আরও বলেন, ‘গোবিন্দ সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তার রোম্যান্সের জন্য কোন সময় নেই। আমি তাকে বলেছি, ‘আগামী জীবনে যেন আমার স্বামী না হয়।’ সে কখনো ছুটিতে যায় না, আমি এমন একজন যে আমার স্বামীর সাথে রাস্তায় পানি-পুরি খেতে চাই, কিন্তু সে কখনোই তা করতে চায় না।’

সুনীতার ভাষায়, ‘আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন জানি না সে কীভাবে বদলে গেছে। তার বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, আর এখন সে বেশি কিছু করে না। আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি, কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মত কাজের মধ্যে ডুবে থাকে না। আগে মনে হতো, আমি নিরাপদ, কিন্তু এখন আমি জানি না। হয়তো তার বয়সের কারণে সে ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি না।” তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনীতা।’

তবে তার সাক্ষাৎকারে বিচ্ছেদের সুর ভেসে বেড়াতে শুরু করে। নেটিজেনরা নানা জল্পনা খুঁজতে থাকে।

নব্বইয়ের দশকে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন গোবিন্দ। তার কমেডি, রোম্যান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের সেরার কাতারে জায়গা করে নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৮   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ