রশিদ খানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেল আফগানরা

প্রথম পাতা » খেলাধুলা » রশিদ খানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেল আফগানরা
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



রশিদ খানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেল আফগানরা

বুলাওয়েতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের জয়ের জন‍্য চাই ৭৩ রান আর আফগানিস্তানের প্রয়োজন ২টি উইকেট। তবে শেষ দিনে আর কোনো রান যোগ করতে পারেনি জিম্বাবুয়ে। ৭২ রানে হেরেছে। আর জয়ে সিরিজ জিতেছে আফগানরা।

আফগানিস্তানের এই জয়ে দ্যুতি ছড়িয়েছেন লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিতে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখান রশিদ খান। প্রথম ইনিংসে ৯৪ রানে তিনি ৪ উইকেট নিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে রশিদ খান ম্যাচ সেরা হন।
টেস্টে রশিদের আগের সেরা বোলিংও ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালে আবুধাবিতে ১৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

প্রথম ইনিংসে আফগানিস্তান করেছিল ১৫৭ রান। জবাবে ২৪৩ রান করে ৮৬ রানের লিড নিয়ে চালকের আসনে চলে গিয়েছিলো জিম্বাবুয়ে।
সেই জায়গা থেকে রহমত শাহ ও ইসমত আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান, করে ৩৬৩ রান।

২৭৮ রানের লক্ষ্যে আগের দিন ৮ উইকেটে ২০৫ রান নিয়ে থেমেছিলো জিম্বাবুয়ে। তবে কোনো রান যোগ না করেই তারা গুটিয়ে যায়।

চোটের কারণে প্রথম টেস্টে না খেললেও, দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের নায়ক রশিদ খান। সিরিজসেরাও রহমত শাহ।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৩   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ
নাহিদের তোপে দুই শর নিচে থামল নিউজিল্যান্ড
এনদ্রিক-জাদুতে পিএসজিকে হারাল লিওঁ
ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬
বাংলাদেশি বোলারকে অনুসরণ করে সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড !
অ্যাথলেটিকোকে হতাশার সাগরে ডুবিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ
বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
উত্তপ্ত লড়াইয়ে বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ