পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া ১ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, পুরানা পল্টনের ৪ তলা ভবনের ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নির্বাপণ হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে আহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণ এখনও জানা যায় নি উল্লেখ করে তিনি আরও বলেন, এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ভবনটিতে ২-১টি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া তেমন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ভবনটির দ্বিতীয় তলায় বেশ কয়েকটি `ল’ চেম্বার থাকায় তাদের গুরত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামের ৪ তলা একটি ভবনের ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।

পরে সকাল পৌনে ১০টার দিকে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর সকাল ১০টায় যোগ দেয় আরও ১ টি ইউনিট।

তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে বিজিবি সদর দফতর।

বাংলাদেশ সময়: ১১:২৯:০৪   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ