তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২

প্রথম পাতা » আন্তর্জাতিক » তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২

তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৬ দশমিক ৮।

তবে ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিনহুয়া। পরে ৩২ জনের মৃত্যু ও ৩৮ জনের আহতের খবর জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষের চারপাশে দেয়াল ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তুপের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে।

এদিকে নেপালেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটি নেপাল ছাড়াও ভারত, ভুটান, চীন এবং বাংলাদেশে অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৪:০১   ৩০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ