কৃষকের বীজ নিয়ে উল্টাপাল্টা করলে হাত-পা ঠিকমত থাকবেনা- শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষকের বীজ নিয়ে উল্টাপাল্টা করলে হাত-পা ঠিকমত থাকবেনা- শামীম
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



কৃষকের বীজ নিয়ে উল্টাপাল্টা করলে হাত-পা ঠিকমত থাকবেনা- শামীম

জামালপুর প্রতিনিধি : বিগত সরকারের নেতৃবৃন্দের মত যদি এই কৃষকদের বীজ নিয়ে উল্টাপাল্টা করার কেউ চিন্তা ভাবনা করেন। তাহলে কিন্তু আপনাদের হাত-পাগুলো ঠিকমতো থাকবে না। আর তারেক রহমানও কিন্তু আপনাদের এদলে রাখার চিন্তাভাবনা করবে না। তাই হুস করে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকালে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এসব কথা বলেন। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোশারফ হোসেন।

তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে কৃষকদেরই ঐক্যবদ্ধ হয়ে তাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে।

মঙ্গলবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ২ নং পোগলদিঘার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আঃ মজিদ, সদস্য সচিব আল আমিন শেখ ও পোগলদিঘা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কৃষক দলের নারী পুরুষ সকল নেতাকর্মীরাই এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে এক একটি করে একাশি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫৬   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ