বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ৬ দর্শনার্থীকে আটক করেছে বনবিভাগ কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।

আটকরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ এলাকার চার কাপড় ব্যবসায়ী মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন ও সাইফুল ইসলাম এবং দুই নারী মুক্তা ও কল্পনা।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, দুই নারীসহ ছয়জন লাউডোব রিসোর্টে আসেন। সেখান থেকে মঙ্গলবার সুন্দরবনের করমজল ও হাড়বারিয়া এলাকা ঘুরে আসেন। এসময় তারা ১১ কেজি হরিণের মাংস ক্রয় করে মাইক্রোযোগে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা মাইক্রোতে তল্লাশি চালিয়ে ১১ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করেন।

সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, ‘আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দয়ের করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটকদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:৫৪:১৪   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ