টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হ‌য়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত ১০টার দি‌কে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রোটিয়া বাজা‌রে এ ঘটনা ঘ‌টে। বাজারটি ক‌রটিয়ার কাপ‌ড়ের হাট না‌মে পরিচিত।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাতে স্থানীয়রা করটিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক‌যোগে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু ক‌রে। ততক্ষণে ৩টি দোকান পু‌ড়ে যায়। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্তসাপেক্ষে জানা যাবে।’

বাংলাদেশ সময়: ১৩:০৯:০৫   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ