অবশেষে ২৩ সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকআপ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে ২৩ সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকআপ’
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



অবশেষে ২৩ সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকআপ’

২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। যার কারণ হিসেবে দেখানো ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপন করা। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়া হয়।

তিন বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে ‘মেকআপ’ ছবিটি শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেল। দেশের ২৩টি সিনেমা মুক্তি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ গ্রেড’ পাওয়া এ ছবি।

ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। পরিচালক মামুন বলেন, ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন ছবিটি দর্শক দেখুক। তাই শুক্রবার থেকে ২৩টি সিনেমা হলে চলছে মেকআপ।

লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।

যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সিনেমা হলে চলবে।

ছবিটিতে, চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০২   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ