খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী

প্রথম পাতা » খেলাধুলা » খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী

লক্ষ্যটা একেবারে হাতের নাগালের না হলেও অসম্ভব কিছু ছিল না। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরু থেকেই যেন পথহারা পথিক খুলনা টাইগার্স। টানা দুই জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ পেল মেহেদী হাসান মিরাজরা। অন্যদিকে, খুলনাকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল দুর্বার রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলি রাব্বি আর রায়ান বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল রাজশাহী। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৫০ রান তুলেছে খুলনা। ২৮ রানের জয় পেয়েছে এনামুল হক বিজয়রা।

আজ (শুক্রবার) সিলেটে দিনের প্রথম ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জিসান আলমের কল্যানে উদ্বোধনীতে ৪৪ রানের জুটি হলেও মাত্র ২৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী। একে একে বিদায় নেন ওপেনার মোহাম্মদ হারিস ও ওয়ানডাউনে নামা এনামুল হক। দ্রুত আউট হয়েছেন এসএম মেহরাব এবং জিসানও।

ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী এবং রায়ান বার্ল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় রাজশাহী। ইয়াসির এবং বার্ল দুজনই ফিফটির পথে ছিলেন। যদিও পঞ্চাশের দোড়গোড়ায় গিয়ে সাজঘরে ফিরেছেন রাব্বি। ২৫ বলে ৪১ রানে থামেন ইয়াসির। অন্যদিকে বার্ল শেষ পর্যন্ত টিকে থাকেন ২৯ বলে ৪৮ রান করে। শেষ দিকে ক্রিজে নামা আকবর আলী ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৫২   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন
বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের
পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন
কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ যাত্রা, মেক্সিকোতে উষ্ণ অভ্যর্থনা পেল ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ