মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল

মায়োর্কাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

গতরাতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল ৩-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। আগামী ১৩ জানুয়ারি ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম সেমিফাইনালে বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছিলো অ্যাথলেটিক ক্লাবকে।

সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে না পেলেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয়ী হয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের ৬৩মিনিটে ভিনিসিাসের কাছ থেকে বল পেয়ে গোলমুখে হেডে করেছিলেন রদ্রিগো। সেটি মায়োর্কার পোস্টে লেগে ফিরে আসে। এরপর এমবাপ্পের ফিরতি শট ফিরিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরে আসা বলে দারুণ শটে জুড বেলিংহ্যাম গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলে ম্যাচ শেষ করার পথে ছিলো রিয়াল। তবে অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯২ মিনিটে মায়োর্কার আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে রিয়াল।

৩ মিনিট পর তৃতীয় গোল পায় রিয়াল। ডান দিক থেকে ভাসকুজের ক্রস থেকে বল পেয়ে বল জালে পাঠান রদ্রিগো। এই গোল করে নিজের জন্মদিনের আনন্দে মেতে উঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

শেষ পর্যন্ত ৩-০ গোলের হয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। ফাইনাল জিতলেই, বার্সেলোনার রেকর্ড স্পর্শ করবে রিয়াল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। রিয়াল জিতেছে ১৩ বার।

বাংলাদেশ সময়: ২২:০৭:২৭   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ