ভারতও বিশ্বাস করে, শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই: সুলিভান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতও বিশ্বাস করে, শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই: সুলিভান
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



ভারতও বিশ্বাস করে, শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই: সুলিভান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তার দাবি, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনও ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদন মতে, বাংলাদেশে রাজপথের বিক্ষোভ এবং শাসনব্যবস্থার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন জ্যাক সুলিভান জানিয়েছেন, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে ঢাকার ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের কোনও হাত ছিল।

তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল, এমন ধারণা হাস্যকর। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারাও বিশ্বাস করেন না যে, আমরা এর পেছনে ছিলাম।

প্রসঙ্গত, বিভিন্ন সভা-সমাবেশে বাংলাদেশের জুলাই বিপ্লবের পেছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় অনেক রাজনীতিবিদ। এ ছাড়া ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতারাও অসংখ্যবার মার্কিন প্রসঙ্গ নিয়ে অভিযোগ তুলেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৩৬   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ