নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (১১ জানুয়ারি) রাতের এ ঘটনায় পুড়ে গেছে অন্তত ২৫টি দোকান। তবে, আগুন লাগার কারণ ও এর ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি।

স্থানীয়রা জানান, নোয়াখালীর মাইজদী হকার্স মার্কেটের পেছনের একটি দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের নুপুর মার্কেট, লাকী স্টোর, বেলাল ক্রকারেজ, বাটাসহ আরও ২০ থেকে ২৫টি দোকানে।

খবর পেয়ে, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়। তাদের দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানান, হর্কাস মার্কেটটি বহুতল ভবন নির্মাণের জন্য এরই মধ্যে ঠিকাদার ও ডেভেলপার নিয়োগ করেছে মালিক সমিতি।

নোয়াখালী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হালিম পাশা বলেন, ‘আগুন অন্যদিকে যাতে না বাড়তে পারে সেই চেষ্টা করছি আমরা। পরবর্তীতে আমরা সার্চ করে বের করতে পারব যে আগুনটা কোথা থেকে লেগেছে।’

বাংলাদেশ সময়: ১০:৫৯:৫৬   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ