নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩০

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩০
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ৮টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খা (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী আলেফ খানের ছেলে। সাজ্জাদ দুর্ঘটনা কবলিত বাসের কন্টাকটার ছিল বলে জানা গেছে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফরিদপুর থেকে আলিফ-মিম নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাশাগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকটি ধুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সব যাত্রী।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১১   ২৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
‎ফরিদপুরে ভাঙ্গায় পাচারকালে ২৫০ বস্তা ডিএফপি সারসহ ডিলার আটক
তুষার-তুহিন বাস-পিকআপে মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী : আতিকুর রহমান রুমন
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ