সীতাকুন্ডে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

প্রথম পাতা » চট্টগ্রাম » সীতাকুন্ডে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



সীতাকুন্ডে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

চট্টগ্রামের সীতাকুন্ডে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইউসুফ (৩২), সে কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে ও মো. মুসা (৩৮), সে সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।

র‌্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ১১ জানুয়ারি (শনিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাটস্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায়।

এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশী চালিয়ে গাড়িটির পিছনে বিশেষ কৌশলে রাখা ৩টি প্লাষ্টিকের বস্তায় ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা পায়।

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৩৪   ৩৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ