তানজিব-অবন্তীর ‘প্রেমের টানে’ মুক্তি পাচ্ছে ১৬ জানুয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » তানজিব-অবন্তীর ‘প্রেমের টানে’ মুক্তি পাচ্ছে ১৬ জানুয়ারি
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



তানজিব-অবন্তীর ‘প্রেমের টানে’ মুক্তি পাচ্ছে ১৬ জানুয়ারি

বর্তমান সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি। গত বছর তাদের কণ্ঠে ‘গা ছুঁয়ে বলো’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। সিনেমার গানের পর এবার তারা নতুন আর একটি গান নিয়ে আসছেন ‘প্রেমের টানে’ শিরোনামে।

গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানচিত্রে মডেল হয়েছেন তানজিব সারোয়ার ও মারিয়া হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

নাটাই মিউজিক থেকে আগামী ১৬ জানুয়ারি গানটি মুক্তি পাচ্ছে।

গানটির প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, ‘শ্রোতাদের জন্য আমাদের নতুন গান প্রকাশ হচ্ছে শিগগির। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৬:০০   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ