সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: রিজভী
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: রিজভী

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রাজশাহীতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে, বাদানুবাদ, তর্ক বিতর্ক না করে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর নওদাপাড়ায় মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, তারপরও অতি দ্রুত নির্বাচন নিশ্চিত করতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিল তাদের উদ্দেশ্য। শেখ হাসিনা কত বড় ভয়ংকর দুর্নীতিবাজ ছিল এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বলেছিলেন; আওয়ামী লীগকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। এটা ঠিক নয়। সবার আগে শেখ হাসিনাকেই কেনা হয়েছিল। তার মাথা কিনেছিল ভারত।

তিনি আরও বলেন, ভারত চেয়েছে তাদের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। সেটি হয়নি। তবে এখন এদেশ কীভাবে চলবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। বাইরের কোনো দেশ এটি নির্ধারণ করবে না।

দেশে বিপ্লবের এই পরিবর্তনে ভারত খুবই অসন্তুষ্ট উল্লেখ করে রিজভী বলেন, ভারত চায় বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। সেটি হলেই তারা বাংলাদেশের পরিবর্তনের মুখে চুনকালি দিতে পারবে।

অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতারা।

আলোচনা সভার পরে রুহুল কবির রিজভী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তিনি দুপুরে নগরীর গোলজারবাগ ঈদগাহ ময়দান, গুড়িপাড়ায় শীতবস্ত্র বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১১   ২৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ