চার সংস্কার কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » চার সংস্কার কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেবে
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



চার সংস্কার কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেবে

সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করবেন।

এ সময় প্রতিবেদন হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে।

এরপর দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তবে আমরা এখনও জানি না কারা আসবেন। ব্রিফিংয়ের সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২:০৪:৪৮   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অধ্যায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ