নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ

বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়সীমা নি‌য়ে কিছু বল‌তে চায় না জাতিসংঘ। ত‌বে নির্বাচ‌নে জাতিসংঘ কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা ব‌লেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

গো‌য়েন লুইস ব‌লেন, নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

এদিন, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। প‌রে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব।

গো‌য়েন লুইস বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩০   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী
তরুণদের দক্ষতায় ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
দেশের পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর
সিলেটে AI ট্রেনিং সেন্টার করবে সরকার - বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ