রাঙ্গামাটির সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



রাঙ্গামাটির সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আজ দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বেলা ১১টায় বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে সাজেক ইউনিয়নে ৪নং ওয়ার্ডের দুর্গম এলাকার বিভিন্ন গ্রামে বসবাসরত পাঁচ শতাধিক হতদরিদ্র পাহাড়ী ও বাঙালি পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্ণেল মো. খায়রুল আমিন।

এ সময় ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিপিকা চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ এলাকার কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় পাঁচশতাধিক স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৫   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ