ঢাবি এলাকায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদ নাগরিক কমিটির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি এলাকায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদ নাগরিক কমিটির
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



ঢাবি এলাকায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদ নাগরিক কমিটির

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষাভবন মোড় থেকে কার্জন হল এলাকা পর্যন্ত পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং বাবুল নামে একজন পথচারী আহত হয়েছেন।

আন্দোলনরত একজন নারী শিক্ষার্থীকে বর্বর কায়দায় কয়েকজন পুলিশ সদস্য লাঠিচার্জ করেছে। জাতীয় নাগরিক কমিটি এই বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

জুলাই অভ্যুত্থানের পরও পুলিশের এমন মারমুখী অমানবিক আচরণ ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়িত্বের প্রমাণ করে। ঔপনিবেশিক কাঠামোয় গঠিত ও ফ্যাসিবাদী কাঠামোয় বিকশিত হওয়া পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার অত্যাবশ্যক বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরইমধ্যে পুলিশি ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। আমরা কমিশনের প্রতি আহ্বান জানাই- এই সময়ে পুলিশি ব্যবস্থাকে কার্যকর ও জনমুখী ব্যবস্থায় পরিণত করতে আপনারা সরকারের নিকট দ্রুত প্রস্তাব পেশ করুন। অতিদ্রুত পুলিশি ব্যবস্থার মৌলিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে জাতীয় নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৫৫   ২৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ, আলোচনায় নেত্রকোনার হাওরাঞ্চলের উন্নয়ন
আলফাডাঙ্গায় নজরুলের জীবনদর্শন নিয়ে সেমিনার, পুরস্কৃত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীরা
শ্রমিকদের মজুরি নির্ধারণে আলোচনা চলছে, নাশকতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চীনা মন্ত্রীর
৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ
জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকরা, একমত শ্রমিক-মালিক
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ