সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা দুই ভাই।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:০৮   ২৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
আজকের রাশিফল
​সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠানে তালা ও টাকা লুটের অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ