মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর কেআইবি’র মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই, যেখানে তার দুর্নীতি নেই।

শেখ হাসিনার ভাগনি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছে সেও।

তিনি আরও বলেন, এ সময় ভয়ংকর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না, ছিল শুধু উন্নয়নের নাম। আর এ উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৯   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ