জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে হাত পা দ্বিখন্ডিত করে হত্যা, আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে হাত পা দ্বিখন্ডিত করে হত্যা, আহত ২
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে হাত পা দ্বিখন্ডিত করে হত্যা, আহত ২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে প্রকাশে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে চাচাতো ভাই আপেল। এঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছে।

এঘটনা শুক্রবার(১৭ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া এলাকায় ঘটেছে।

নিহত হলেন- তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদার এর ছেলে আতাউর রহমান বিপুল তালুকদার(৪৫)ও আহতরা হলেন- মোছাঃ মুক্তা বেগম(৩৫) ও মোঃ আছমা বেগম(৫৫)। আহতদের ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে মৃত তোতা তালুকদার এর স্ত্রী আনোয়ারা বেগম এর সাথে বিবাদ হয় বিপুলের। এর কিছুক্ষণ পর মৃত তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেল তালুকদার বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বিপুল ও তার স্ত্রী উপর হামলা করে।

এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে ফেলে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এই দেখে বিপুলের মা আছমা বেগম ফিরাতে গেলে তারও একটি হাত ভেঙে ফেলে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু জানান, মারামারি চলাকালীন সময় আহতদের ডাক চিৎকারে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি বিপুলের হাত ও পা দ্বিখন্ডিত হয়ে মাটিতে পড়ে আছে এবং বিপুলের স্ত্রী মুক্তার হাতের আঙ্গুল ও পায়ের রগ কেটে দিয়েছে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাদের কাছে ভিড়তে পারছে না। পরে আমি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডেকে আনি। সন্ত্রাসীরা ছুটে আসা লোকজন দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

তিনি আরো জানান, আপেলের নেতৃত্বে তার দুই বোন তুহিনা ও শাহানা বেগম এবং দুই ভাগিনা রাব্বি ও জীবনসহ বহিরাগত ১০/১২ জন সন্ত্রাসী ডেকে এনে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে তাদেরকে নিশংসভাবে হত্যা করেছে। সম্ভবত এটি তাদের পূর্বপরিকল্পিত ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় আপেলের মা আনোয়ারা বেগমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫১   ১১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ