যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে ইসরায়েল

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে ইসরায়েল
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে চুড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসছে ইসরায়েলি মন্ত্রিসভা। তবে এর আগে ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ত্রিসভাকে বৈঠকের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারী দল নেতানিয়াহুকে জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকের আগে শুক্রবার নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল যুদ্ধের সব লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে আমাদের সব জিম্মিকে-জীবিত ও মৃত ফিরিয়ে আনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি সম্পর্কে জিম্মিদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং তাদের ফেরত আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক শুক্রবার বা শনিবার হবে কি না তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আগামী রবিবারই এ চুক্তি কার্যকর হওয়ার কথা।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দাবি করা হয়, হামাস শেষ মুহূর্তে অতিরিক্ত দাবি তুলেছে। যে কারণে গাজা অস্ত্রবিরতি চুক্তি কার্যকরে বিলম্ব হতে পারে।

নেতানিয়াহুর এক মুখপাত্র বলেন, হামাস শেষ মুহূর্তে অতিরিক্ত সুবিধা আদায়ের চেষ্টা করছে। হামাস চুক্তির সব শর্ত মেনে নিয়েছে এ বিষয়টি মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে নিশ্চিত না করা পর্যন্ত ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠক করবে না।

গত বুধবার কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় গাজা যুদ্ধে বিরতি এবং জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির চুক্তিতে সম্মতি জানায় হামাস ও ইসরায়েল। চুক্তিতে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে।

হামাসের হাতে আটক থাকা নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের মতো বেশ কয়েকজন জিম্মি মুক্তি পাবে, যার বিনিময়ে ইসরায়েলে বন্দি শতাধিক ফিলিস্তিনি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৭:১১:৩৮   ৪৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ