নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন

প্রথম পাতা » চট্টগ্রাম » নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫



নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ সকালে জেলার রক্ষাকালী মন্দির পরিদর্শন করেছেন। শনিবার সকাল ১০টায় তিনি জেলার তবলছড়িতে রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন।

কালী মন্দিরে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান। রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালের বংশোদ্ভূত রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দারা।

এ সময় তিনি মন্দিরে বসে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাসসকে বলেন, রাঙ্গামাটিবাসীর আত্মীয়তায় আমি মুগ্ধ। আমি বিশ্ব শান্তি কামনায় কালী মায়ের মন্দিরে প্রার্থনা করেছি।

তিনি আরো বলেন, আমি আরো বেশি খুশী হয়েছি রাঙ্গামাটিতে আমাদের নেপালের বংশোদ্ভূত লোকজনকে দেখে। তারাও আমাকে দেখে আবেগে আপ্লুত হয়েছেন।

এ সময় নেপালের রাষ্ট্রদূতদের সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, রক্ষাকালী মন্দিরের পুরোহিত রনধির চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩০   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ