রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি

নির্বাচন কমিশন কোনও অবস্থায় রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ এ কমিশন। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ীই ভোটের দিকে এগুচ্ছে ইসি।

তিনি বলেন, আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার এক দশমিক ৫৫ শতাংশ। ৬৫ হাজার লোকবল কাজ করবে। আমরা হিউজ প্রোগ্রাম নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। ভোটার নিয়ে সন্দেহ দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবো। আশা করি, সবার সন্দেহ দূর হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, কীভাবে নির্বাচনে সহযোগিতা করা যায়, সে বিষয়টি পর্যালোচনা করছে ইউএনডিপি। সেজন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৪৮:১৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ